Thursday, October 31, 2024

৭০০ শিক্ষার্থীকে নিয়োগ পাবেন ট্রাফিক পুলিশ হিসেবে। দিনে ৪ ঘণ্টা করে ডিউটি , আপনিও চেষ্টা করুন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন পার্ট টাইম হিসেবে দিনে ৪ ঘণ্টা করে দায়িত্ব পালনের জন্য ৭০০ শিক্ষার্থীকে সহায়ক ট্রাফিক পুলিশ হিসেবে নিয়োগ দেবে অন্তর্বর্তী সরকার। 


তিনি বলেন,  আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদের এখন থেকেই প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে এক হাজার যুবককে নিয়ে ট্রাফিক সচেতনতামূলক কোর্স করানো হয়েছে। তাদের মধ্যে ৭০০ জন ট্রাফিক ব্যবস্থাপনার কাজে যোগ দিচ্ছেন।//



উপদেষ্টা আসিফ জানান, প্রাথমিকভাবে ট্রাফিক নিয়ন্ত্রণে ৩ থেকে ৪শ’ জনকে নেয়া হবে। পর্যায়ক্রমে ৭০০ জনকে নিয়োগ দেয়া হবে। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে। সকাল ও বিকেল এই দুই সময়ে যানজট বেশি থাকে, তাই এই সময়ে ৪ ঘণ্টা করে এসব শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবেন। এ সময় পড়াশোনা শেষে তাদের আগ্রহ থাকলে চাকরি স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।//


যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, সারাদেশে প্রায় ২৬ লাখ গ্রাজুয়েট বেকার রয়েছে। সবমিলিয়ে দেশে বেকারের সংখ্যা ১ কোটি ১৮ লাখ। আগামী ২ বছরে ৫ লাখ যুবকের কর্মসংস্থানের উদ্যোগ নেবে সরকার। সেই সঙ্গে ৯ লাখ যুবককে ট্রেনিং দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।


আজ এই পর্যন্তই!


ভিডিওটিতে  লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

২০২৫ সালে কত টাকায় হজ্জ করতে পারবেন? দুটি প্যাকেজে খরচ কত?


২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছেন  ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সনের ৫ জুন  পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। এক্ষেত্রে সরকারিভাবে এবার প্রথমবারের মতো দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।


 তিনি বলেন, সাধারণ হজ প্যাকেজ ১মটির  মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। সাধারণ হজ প্যাকেজ ২য়টির  মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।//


 ২০২৪ সালে সাধারণ প্যাকেজের জন্য খরচ নির্ধারণ করা হয়েছিলো ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা, আর বিশেষ প্যাকেজের জন্য ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।



গত বছর সাধারণ হজের প্যাকেজ ছিল ৫ লাখ ৮৯ হাজার টাকা। এবার সেটি কমিয়ে ৪ লাখ ৭৮ হাজার টাকা নির্ধারণ করা হচ্ছে। প্যাকেজটিতে মক্কা ও মদিনায় হেরেম শরীফ থেকে গড়ে দুই থেকে তিন কিলোমিটার দূরে হোটেলে থাকার ব্যবস্থা করা হবে। যা আজিজিয়া প্যাকেজ নামে অভিহিত হবে।


 হজযাত্রীদেরকে মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ঔষধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হবে।//



প্যাকেজ ঘোষণাকালে ধর্ম উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। বর্তমানে এদেশের জনসংখ্যার প্রায় ৯৩ শতাংশ মুসলমান। হজযাত্রী প্রেরণের সংখ্যা বিবেচনায় বিশ্বে আমাদের অবস্থান চতুর্থ। ধর্ম উপদেষ্টা দৃঢ়কণ্ঠে বলেন, হজের প্যাকেজ নির্ধারণের ক্ষেত্রে আমাদের আন্তরিকতার কোন ঘাটতি ছিলো না, চেষ্টার কোন কমতি ছিলো না।


২০২৪ সালে বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের কোটা থাকলেও হজে গিয়েছেন মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী। চলতি বছরে ৬৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে; যার মধ্যে পুরুষ ৫২ এবং মহিলা ১৩ জন। মক্কায় ৫১, মদিনায় ৫, মিনায় ৭, জেদ্দায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।  


আজ এই পর্যন্তই!


ভিডিওটিতে  লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।


Friday, October 25, 2024

রয়্যাল এনফিল্ড

বাংলাদেশেকে মোটরসাইকেলের সিসি সীমাবদ্ধতার কারণে অতীতে প্রচুর বিদেশি বিনিয়োগ থেকে বঞ্চিত হতে হয়েছে । সেই সঙ্গে নিত্যনতুন সুবিধা নিয়ে বাজারে আসা মোটরসাইকেল প্রতিষ্ঠানগুলো গতির এই সীমাবদ্ধতার কারণে তাদের গ্রাহকেদের সন্তুষ্টি অর্জন করতে পারে নি।




২০২৩ সালের ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের অনুমতি দেয়।
তবে সাম্প্রতি বাংলাদেশ সরকার ইফাদ মটরসকে ৩৫০ সিসি থেকে ৫০০ সিসি পর্যন্ত ইঞ্জিনসম্পন্ন মোটরসাইকেল উৎপাদনের অনুমতি দিয়েছে।


Thursday, October 24, 2024

৩০০ শিক্ষার্থীকে ট্রাফিকের কাজ করবে যারা সন্মানী ভাতা পাবেন।

ট্রাফিক পক্ষ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক প্রোগ্রামে উপস্থিত হয়ে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ৫ আগস্টের পরে কিছুদিন দেশ প্রশাসনবিহীন অবস্থায় ছিল। সে সময় দেশের শৃঙ্খলা বজায় রাখার জন্য শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব নেয়। তখন খারাপ অভিজ্ঞতা থেকে নগরবাসীকে রক্ষা করে শিক্ষার্থীরা।



অভ্যুত্থানের সময় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ। সে কারণে দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যের মধ্যে এখনও তাদের নৈতিক অবস্থান সম্পূর্ণরুপে ফিরে আসেনি। //

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 

ফ্যাসিবাদ সরকারের পতনের পর ঢাকাসহ সারাদেশের ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়ে,দেশের জনসাধারণের কথা বিবেচনা করে ছাত্ররা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কে ট্রাফিক দায়িত্ব পালন করে শৃঙ্খলা বজায় রাখে।


স্বরাষ্ট্র উপদেষ্টা আরও  বলেন, ঢাকা মহানগরে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে পুলিশের সঙ্গে কাজ করার জন্য  ৩০০ শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয়েছে। তাদের সম্মানিও ভাতা দেওয়া হবে।//


তিনি আরও বলেন, ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত  ডিএমপির 'ট্রাফিক পক্ষে’র কার্যক্রমে প্রাথমিকভাবে ৩০০ শিক্ষার্থীকে যুক্ত করা হয়েছে যারা ট্রাফিক এর পক্ষে কাজ করবেন , পরে এ সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি। তাদেরকে  একটা সম্মানি দেয়া হবে, একটা রিজনেবল সম্মানি তাদের দেওয়া হবে।

বর্তমানে প্রায় ২ কোটিরও বেশি লোক এ শহরে বসবাস করে উল্লেখ করে তিনি বলেন, ঢাকার রাস্তাগুলো অপ্রতুল হওয়ায় যানবাহনের ধারণক্ষমতা বহন করতে হিমশিম খাচ্ছে। ঢাকায় যে পরিমাণ রাস্তা থাকা দরকার বাস্তবে তা নেই। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে মানুষের ঢাকামুখিতা কমানো যাচ্ছে না।


আজ এই পর্যন্তই!


ভিডিওটিতে  লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।




বাংলাদেশের সবচেয়ে সফল এবং দুরদর্শি প্রেসিডেন্ট হলেন জিয়া

বাংলাদেশের সবচেয়ে সফল এবং দুরদর্শি রাষ্ট্রনায়ক ছিলেন জিয়া। আজ তা প্রমাণিত।




Saturday, October 19, 2024

জানেন কি বিশ্বের সবচেয়ে বেশি গরিব মানুষ থাকে ভারতে

আসসালামু আলাইকুম, জানেন কি বিশ্বের সবচেয়ে বেশি গরিব মানুষ থাকে ভারতে, যদিও সামাজিক মাধ্যমে বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে বেশি ট্রল হয়। 


জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থা -ইউএনডিপি

  জানিয়েছে বিশ্বের সবচেয়ে বেশি গরিব মানুষ থাকে ভারতে। অক্সফোর্ড দরিদ্র এবং মানব উন্নয়ন উদ্যোগ (ওপিএইচআই) নামের আরেকটি সংস্থার সঙ্গে যৌথভাবে এই গবেষণা চালিয়েছে ইউএনডিপি। বিশ্বের ১১২টি দেশের ৬৩০ কোটি মানুষের উপর যৌথ গবেষণা চালিয়ে এই তথ্য পাওয়া গেছে। ভারতের পরে তালিকায় আর কারা আছে? বাংলাদেশের দারিদ্র্যতা কেমন? 



যৌথভাবে চালানো গবেষণায় দারিদ্রতার নির্ণায়ক হিসেবে অপর্যাপ্ত বাসস্থান, স্যানিটেশন, বিদ্যুৎ, ভোজ্যতেল, পুষ্টি এবং স্কুলে যাওয়ার বিষয়টিকে বিবেচনায় নেওয়া হয়েছে। এগুলো যাচাই বাছাই করে দেখা গেছে বিশ্বের ১১০ কোটি মানুষ অতি দরিদ্র।


জাতিসংঘের এই সংস্থার গবেষণায় দেখা গেছে বিশ্বে প্রায় ৫৮ কোটি ৪০ লাখ শিশু দারিদ্রতার মধ্যে রয়েছে। যা বিশ্বের মোট শিশুর ২৭ দশমিক ৯ শতাংশ। অপরদিকে বিশ্বের প্রাপ্তবয়স্ক মানুষের ১৩ দশমিক ৫ শতাংশ গরিব। এবং যেসব দেশে যুদ্ধ-সংঘাত লেগে আছে সেসব দেশে শিশু মৃত্যুর হার ৮ শতাংশ, শান্তিপূর্ণ দেশগুলোতে শিশু মৃত্যুর হার ১ দশমিক ১ শতাংশ।


এছাড়া এই গবেষণায় আরো এসেছে, বিশ্বের চরম দারিদ্র্যে বাস করা প্রায় অর্ধেক মানুষই ভারতে থাকে। দেশটির ১৪০ কোটি মানুষের মধ্যে ২৩ কোটি ৪০ লাখই চরম দারিদ্র্যে দিন কাটায়। 


দারিদ্র্য জনগোষ্ঠীর তালিকায় ভারতের পরে  যথাক্রমে রয়েছে পাকিস্তান, ইথিওপিয়া, নাইজেরিয়া এবং কঙ্গো। ভারতসহ এই পাঁচটি দেশেই পৃথিবীর  ১১০ কোটি গরিব  মানুষের অর্ধেক  বসবাস করেন। এই ১১০ কোটি মানুষ এর মধ্যে ৪৫ কোটি ৫ লাখ মানুষ সংঘাতের ছায়ার মধ্যে রয়েছে।


অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (ওপিএইচআই) পরিচালক সাবিনা আলকির বলেন, সংঘাতপূর্ণ অঞ্চলে দারিদ্র্য বিমোচনের গতি ধীর – তাই এসব অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠী পিছিয়ে পড়ছে। এই পরিসংখ্যানগুলো আমাদের মনে করিয়ে দেয় শান্তিতে বিনিয়োগ ছাড়া আমরা দারিদ্র্য দূর করতে পারব না।


প্রতিবেদন বলছে, বাংলাদেশে ৪ কোটি ১৭ লাখ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন। তাঁদের মধ্যে ৬ দশমিক ৫ শতাংশের অবস্থা গুরুতর।



আজ এই পর্যন্তই!


ভিডিওটিতে  লাইক দিন, share করুন এবং এইরকম  ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

Friday, October 18, 2024

আতিক কন্যা হিট অফিসার বুশরার বেতন ৮ লক্ষ হলে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বেতন কত?

ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিককে 

গ্রেফতারের পর আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ করে বলেন, বিনা চাকরির বিজ্ঞপ্তিতে নিজের কন্যাকে হিট অফিসার নিয়োগ দিয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে মাসে ৮ লক্ষ টাকা বেতন দেওয়া হয়েছে। তার মেয়ে নামেমাত্র কয়েকটি গাড়ি দিয়ে রাস্তায় পানি দিয়ে আমাদের দেখিয়েছে যে সে নাকি গরমের হিট কমাচ্ছে। 



তিনি আরো বলেন, ‘বাংলাদেশে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ঢাকা উত্তর  সিটিতে  ‘ওখানে তিনি মশার ওষুধ আনার জন্য যাকে দায়িত্ব দেন তিনি ছিলেন তার নিকটাত্মীয়। তিনি আসল ওষুধ না এনে নকল ওষুধ এনে অসংখ্য মানুষকে হত্যা করেছেন। আমরা আদালতকে বলেছি, এ কারণে তার বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা হওয়া উচিত।//


চলুন জেনে নেই  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন কত যখন  হিট অফিসার বুশরার বেতন ৮ লক্ষ। 


বেতন ও সুযোগ সুবিধায় রাষ্ট্রের ১ নম্বর ব্যক্তি হলেন  রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির মাসিক বেতন  ১ লাখ ২০ হাজার টাকা। এই টাকা আয়করমুক্ত। আগে এই বেতন ছিল ৬১ হাজার ২০০ টাকা। সর্বশেষ ২০১৬ সালে তা বাড়ানো হয়। রাষ্ট্রপতি আপ্যায়নের (এন্টারটেইনমেন্ট) জন্য বছরে ভাতা পান। এই টাকার নিরীক্ষা হবে না। রাষ্ট্রপতির জন্য সরকারি বাসভবন (বঙ্গভবন) থাকবে, যার সাজসজ্জা ও রক্ষণাবেক্ষণের খরচ দেবে সরকার। স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি পরিবহন (গাড়ি) সুবিধা পাবেন। রাষ্ট্রপতি অফিশিয়াল কাজে দেশের বাইরে গেলে সরকার নির্ধারিত ভাতা পাবেন। রাষ্ট্রপতি বিমানে ভ্রমণ করলে বিমাসুবিধার ব্যবস্থা আছে। এই বিমাসুবিধা এখন বছরে ২৭ লাখ টাকা। ২০১৬ সালের আগে ছিল ১৫ লাখ টাকা। এ রকম আরও বেশ কিছু সুবিধা পান রাষ্ট্রের ১ নম্বর ব্যক্তি রাষ্ট্রপতি। //



২০১৬ সালে দেশের প্রধানমন্ত্রীর বেতন ও ভাতা বাড়ানো হয়েছিল। বেতন-ভাতা বৃদ্ধির পর, বাংলাদেশের প্রধানমন্ত্রী মাসে মাসে ১ লক্ষ ১৫ হাজার টাকা করে বেতন পান। এছাড়া, তিনি  বাড়ি ভাড়া বাবদ ভাতা পান মাসে আরও ১ লক্ষ টাকা। সেই সঙ্গে অন্যান্য খরচের জন্য দৈনিক ভাতা দেওয়া হয় আরও তিন হাজার টাকা। সকল বেতন ও ভাতাই করবিহীন। এছাড়াও তাঁর চিকিৎসা, টেলিফোন, যাতায়াত সহ অন্য যা খরচ হয় তার পুরোটাই দেয় রাষ্ট্র। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী পরিবহন (গাড়ি) সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী অফিশিয়াল কাজে দেশের বাইরে গেলে সরকার নির্ধারিত ভাতা পাবেন। প্রধানমন্ত্রী বিমানে ভ্রমণ করলে বিমাসুবিধার ব্যবস্থা আছে। এই বিমাসুবিধা এখন বছরে ২৫ লাখ টাকা।


আজ এই পর্যন্তই!


ভিডিওটিতে  লাইক দিন, share করুন এবং এইরকম  ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করলে কি হবে?

সৌদি আরবে আজ রবিবার ইদুল ফিতির। আর আমাদের দেশে ইনশাল্লাহ সোমবার ঈদ উদযাপিত  হবে।  আজ বাংলাদেশের কিছু এলাকায় ঈদ উদযাপিত হবে। তারা সৌদি আরবের ...