Sunday, September 29, 2024

জেলখানা বা কারাগারের ডিভিশন কি? এই ডিভিশন কারা পাবেন?

জেলখানা বা কারাগারের ডিভিশন কি? এই ডিভিশন কারা পাবেন? 


আসসালামু আলাইকুম, আজ আমরা আলোচনা করব জেলখানা বা কারাগারের ডিভিশন এর ব্যাপারে। 


সারা পৃথিবীর এবং সব অপরাধীদের কাছেই জেলখানা একটা ভয়ংকর জায়গা। যেখানে কেউই কোন সুখের কিছু আশা করে না, অনেক বাধ্য বাধকতার মধ্যে যেখানে আবদ্ধ থাকতে হয়। এই কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যেই কিছু অপরাধী অন্যদের তুলনায় ভালো সুযোগ পান যা যুগ যুগ ধরে হয়ে আসছে।  বাংলাদেশের প্রেক্ষাপটে জেলখানার সেই সৌভাগ্যবান অপরাধী কারা? এবং তারা কি ধরনের সুযোগ সুবিধা পান? 



বিবিসি বাংলাকে , সাবেক উপ-কারা মহাপরিদর্শক মোঃ শামসুল হায়দার সিদ্দিকী

বলেন, জেল কোড অনুসারে রাজনৈতিক ও সামাজিকভাবে মর্যাদাসম্পন্ন ব্যক্তিদের কারাগারে ডিভিশন প্রদান করা হয়। এছাড়া আদালতের নির্দেশেও কাউকে কাউকে ডিভিশন দেওয়া হয়। 


তিনি বলেন, তিন শ্রেণীর ডিভিশন দেয়া হয়ে থাকে। ডিভিশন-১, ডিভিশন-২ এবং ডিভিশন-৩।


এ ধরনের ডিভিশনপ্রাপ্তরা কি ধরনের সুবিধা পাবেন জানতে চাইলে সাবেক ডিআইজি প্রিজন্স মি: হায়দার বলেন, " বিধি অনুসারে প্রথম শ্রেণীর ডিভিশন-প্রাপ্তদের প্রত্যেক বন্দির জন্য আলাদা রুম থাকে। খাট, টেবিল,চেয়ার,তোষক,বালিশ, তেল, চিরুনী, আয়না সবকিছুই থাকে। আর তার কাজকর্ম করে দেয়ার জন্য আরেকজন বন্দীও দেয়া হয়। ছেলে বন্দীর ক্ষেত্রে সাহায্যকারী হিসেবে ছেলে আর মেয়ে বন্দীর জন্য একজন মেয়ে থাকবেন।"


এছাড়া কারাগারের বাইরে থেকে স্বজনদের দেওয়া খাবার যাচাই-বাছাই করে কারাগারের ভেতরে পাঠিয়ে দেয় কারা কর্তৃপক্ষ। এছাড়া বন্দির চাহিদার প্রেক্ষিতে বইপত্র এবং দু-তিনটি দৈনিক পত্রিকাও থাকবে। 


সাধারণ বন্দিদের চেয়ে ডিভিশনপ্রাপ্ত বন্দির খাবারের মানও যথেষ্ট ভালো থাকে। সাধারণ বন্দিরা যেখানে ফ্লোরে শুয়ে থাকেন সেখানে ডিভিশনপ্রাপ্ত বন্দিরা খাটের উপরে শুয়ে থাকেন। 


সাধারণত সামাজিক মান- মর্যাদা অবস্থান বিবেচনায় ডিভিশন প্রদান করা হয় বলে জানান সাবেক উপ-কারা মহাপরিদর্শক শামসুল হায়দার।


কারাবিধি অনুযায়ী কারাগারে ডিভিশন সুবিধা পান সাবেক এমপি, মন্ত্রী, সিআইপি ও সরকারি কর্মকর্তারা। এছাড়া ডিভিশন সুবিধার জন্য যে কোনো বন্দি নিজের সামাজিক অবস্থান তুলে ধরে কারা কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে আবেদন করতে পারেন।


কারা কর্তৃপক্ষ সে আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন। সেখান থেকে সিদ্ধান্ত আসবে তিনি ডিভিশন পাবেন কি-না?


স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আদালত যদি কোনো বন্দিকে ডিভিশন সুবিধার আবেদন মঞ্জুর করে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়- তাহলে সেই বন্দি ডিভিশন সুবিধা পেয়ে থাকেন।


আজ এই পর্যন্তই!


ভিডিওটি  লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।


Saturday, September 28, 2024

সাকিব কি অবসরে যাবে?

দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হলেন সাকিব আল হাসান। stock exchange এ সাকিবের বিরুদ্ধে কারসাজির অভিযোগের প্রমাণ পাওয়ার দুই দিন পরই অবসরের ঘোষণা দিলেন এ ক্রিকেটার।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা করে  শেয়ার কারসাজিতে জড়িত থাকার জন্য।



উল্লেখ্য আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে থেকেই বিদেশে অবস্থান করছিলেন সাকিব।হাসিনা  সরকারের পতনের পর আর দেশে ফেরেননি তিনি।


Friday, September 27, 2024

আফগানিস্তানের নতুন কিছু আইন যা অনেক মুসলমানদের কাছেও ভালো লাগছে না

আফগানিস্তানের নতুন কিছু আইন যা অনেক মুসলমানদের কাছেও ভালো লাগছে না এবং এ-ব্যাপারে  সবচেয়ে বেশি কষ্ট পাওয়া মানুষ হলেন অমুসলিমরা। 


যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা সমর্থিত সরকার কে হটিয়ে  তিন বছর আগে আফগানিস্তানের ক্ষমতা দখল করে  তালেবানরা। তারা দেশের বিভিন্ন ক্ষেত্রে  ইসলামী আইন প্রয়োগ করতে চাইলে  ইসলামবিরোধীদের কাছ থেকে অনেক সমালোচনার সম্মুখীন হন। সেকুলার এবং  পশ্চিমারা তা ভালো নজরে দেখে না। সেকুলার এবং  পশ্চিমারা বিশেষ করে নারীদের উপর   বিধিনিষেধের বিরোধিতা করেন তারা চায় আফগানিস্তানের মেয়েরা তাদের মত খোলামেলা হয়ে যাক তাহলেই রাতারাতি আফগানিস্তানের উন্নতি হবে।  আফগান প্রবর্তিত নতুন আইন কি দেখা যাক। কিছু আইন আগেই থেকেই ছিল কিন্তু তার প্রয়োগ ছিল না এখন সেগুলোর প্রয়োগ শুরু  হবে। //


পুরুষদের মুষ্টির চেয়ে দাড়ি লম্বা রাখা ও ঢিলেঢালা কাপড় পরিধানের নির্দেশ দেওয়া হয়েছে। নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ কখনো দেখানো যাবে না। স্ত্রীর সঙ্গেও পায়ুপথে যৌন সম্পর্ক করতে পারবেন না পুরুষেরা। মা–বাবার কথার অবাধ্য হওয়াকে বেআইনি। এই আইন ইসলামের বিরোধী না, আমাদের ঈমানের দুর্বলতা তাই মানতে কষ্ট। //


সংবাদমাধ্যমে ইসলাম নিয়ে উপহাস বা অবমাননাকর কোনো কিছু প্রকাশ বা প্রচার করা যাবে না। যা আমাদের বাংলাদেশও হয় কিন্তু কেউ দেখার নেই। পরিবহন কোম্পানিগুলোকে নামাজের সময় অনুযায়ী তাদের যাত্রার সময়সূচি পরিবর্তন করতে বলা হয়েছে। এই আইন ইসলামের বিরোধী না। আমাদের দেশে প্রয়োগ নেই তাই বেমানান মনে হয়। //


সেকুলার আর পশ্চিমাদের কাছে সমালোচিত যেই ধারা তা হলো ৩৫ ধারা। সেখানে  আছে, নারীরা বাড়ির বাইরে উচ্চ স্বরে কথা বলতে পারবেন না। এমনকি তাঁরা উচ্চ স্বরে গান গাইতে বা কবিতা আবৃত্তি করতে পারবেন না। পুরুষ ছাড়াও অমুসলিম নারীদের সামনেও আফগান নারীদের বোরকা পরে যেতে হবে।অনাত্মীয় ছেলে-মেয়েরা একে অপরের সাথে ফ্রি মেলামেশা বা চলাচল করতে পারবে না। এই আইন ইসলামের বিরোধী না। ইসলামে আছে আলেমরা তাই বলেন।আলেমসমাজ এটাকে ইসলামের পরিপন্থী মনে করেন না, ইসলামে আছে। //


মুসলমানদের কোনো অমুসলিমদের সঙ্গে বন্ধুত্ব না করতে বা কোনো ধরনের সাহায্য না করতেও নির্দেশ দেওয়া হয়েছে। কম্পিউটার বা স্মার্টফোনে জীবন্ত জিনিসের ছবি তোলা বা দেখা যাবে না। এইখানে কিছু  ব্যাখ্যার ব্যাপার আছে, শরীয়ত শর্তসাপেক্ষে এখানে  কিছু ছাড় দেয়,যা আমি জানি না। যা বিজ্ঞ মুফতি সাহেবরা ভালো বলতে পারবেন। 


আজ এই পর্যন্তই!


ভিডিওটিতে  লাইক দিন, share করুন এবং এইরকম news ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

ভারত আর পাকিস্তানের দর্শকের মধ্যে কত পার্থক্য কেমন?

কানপুরে বাংলাদেশ ভারত টেস্ট ম্যাচে ভারতীয় সমর্থকদের মারধরের শিকার হয়েছেন বাংলাদেশের আইকনিক সমর্থক টাইগার রবি মাঠেই এবং পুলিশের সামনে আক্রমণের শিকার হয়েছেন তিনি।আজ ব্যাপক মারধর করা হয় তাকে। আঘাতের তীব্রতায় একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এই সময় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।এই হলো ভারতের দর্শকদের ব্যবহার। 


আর বাংলাদেশ গত মাসে যখন পাকিস্তানে টেস্ট খেলতে যায়, তখন পাকিস্তানি দর্শকেরা গ্যালারিতে শ্লোগান দেয় আমি কে? তুমি কে? বাংলাদেশ বাংলাদেশ । 

ভারত আর পাকিস্তানের দর্শকের মধ্যে কত পার্থক্য দেখলেন?

Thursday, September 26, 2024

তুরস্কের পরে ইরান ড্রোনবাহী জাহাজ প্রকাশ্যে আনতে যাচ্ছে

সৌর প্যানেল তৈরির  জন্য ড.ইউনুস চীনকে যা বললেন। 


ড. ইউনুস চীনকে আহব্বান করেন যে  

চীনা  কোম্পানিগুলো বাংলাদেশে  সৌর প্যানেল তৈরিতে বিনিয়োগ করতে পারে। যা অনেক ধনী দেশের কাছে পছন্দের বাজার হবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীনা সৌর প্যানেল নির্মাতাদের বাংলাদেশে কারখানা স্থাপনের জন্য প্রফেসর ইউনূস যে আহ্বান জানিয়েছে তা গুরুত্ব দিয়ে বিবেজনা করবে চীন।




#তুরস্কের পরে ইরান ড্রোনবাহী জাহাজ প্রকাশ্যে আনতে যাচ্ছে 


ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা  আইআরজিসি এর  নৌ বিভাগের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাঙ্গসিরি

জানিয়েছেন যে ইরান এবার  "শহীদ বাহমান বাকেরি" নামে একটি ড্রোনবাহী জাহাজ নামাবে যা শিগগিরই প্রকাশ্যে আনা হবে। 

আলী রেজা তাঙ্গসিরি বলেন এই জাহাজ রাডার ফাঁকি দিতে সক্ষম এবং এই জাহাজ ইরানের  তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা  হবে। ইরান ‘পাভেহ’ নামক নতুন আরেকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে 

যার পাল্লা হবে  ১ হাজার ৬৫০ কিলোমিটার ।

সম্ভবত ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র তাদের ড্রোনবাহী জাহাজ এ মোতায়েন করা হতে পারে। 



#রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বিরতি হবে কি? 


রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বিরতি এবং তাদের মধ্যে  বিরোধ মীমাংসা করার জন্য আজ শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের পাশে চীন ও ব্রাজিল একটি বৈঠক করবে বলে আশা করা হচ্ছে। 

এবং ইউক্রেনের রাষ্ট্রপতি  জেলেনস্কি জাতিসংঘের সাধারণ পরিষদে তার বক্তৃতার সময় ব্রাজিল এবং চীনের প্রতি আহব্বান জানিয়েছেন যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ অবসানের জন্য মধ্যস্থতাকারী হিসেবে তারা কাজ করতে পারে।



আজ এই পর্যন্তই!


ভিডিওটিতে  লাইক দিন, share করুন এবং এইরকম news ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

Wednesday, September 25, 2024

প্রবাসীদের জন্য যে নতুন সেবা দেয়ার কথা বললেন আসিফ নজরুল

প্রবাসীদের জন্য যে নতুন সেবা দেয়ার কথা বললেন আসিফ নজরুল 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, বিমানবন্দরে রেমিট্যান্স যোদ্ধারা দেশে এলে ভিআইপি সেবা পাবেন। একজন ভিআইপি এয়ারপোর্টে যেসব সুবিধা পান, লাউঞ্জ ব্যবহার করা ছাড়া আমরা সবই করার সুবিধা দেবো তাদের। 



ড. আসিফ নজরুল আরও বলেন, প্রবাসী কর্মী কোন গেট দিয়ে প্রবেশ করবেন, চেকইন কীভাবে করবেন, ফরম পূরণ করা লাগলে কীভাবে করবেন, ইমিগ্রেশনে কোনও কাগজ চাইলে কীভাবে সেটি করবেন, এসব কাজে নিয়োজিত থাকবে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক।  এসব বাস্তবায়ন করতে দুই সপ্তাহ থেকে এক মাসের মত সময় লাগবে। 


তিনি আরও বলেন, একজন প্রবাসী যেন কোনও অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অপমানিত বোধ না করেন, এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে। আমরা অবশ্যই এটি নিশ্চিত করব।


পুলিশের ১৮৭ সদস্য কাজে যোগ দেয়নি এবং ২৩ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে


পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত পুলিশের বিভিন্ন পর্যায়ের ১৮৭ জন সদস্য এখনো কর্মস্থলে যোগ দেননি। তাদের মধ্যে  ডিআইজি থেকে সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা আছেন ১৬ জন। এছাড়া পুলিশ পরিদর্শক আছেন ৫ জন, উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তা আছেন ১৪ জন। অন্যদের মধ্যে এএসআই ৯ জন, নায়েক ৭ জন ও কনস্টেবল ১৩৬ জন। অনেক পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দিয়েই নানা কারণ দেখিয়ে অনুপস্থিত থাকছেন যা ১৮৭ জনের  বাইরে। আত্মগোপনে থাকা শীর্ষ পর্যায়ের প্রায় ২৩ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। 

১০ বছর পরে জম্মু ও কাশ্মীরের জনগণ  ভোট দেয়া শুরু করল। 


ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের ফলে পূর্ণ রাজ্য হওয়ার ক্ষমতা হারিয়েছে জম্মু ও কাশ্মির। ভারতের কেন্দ্রীয় সরকার এই উপত্যকাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর জম্মু-কাশ্মীরে এটিই প্রথম বিধানসভা নির্বাচন।


এবার কাশ্মিরে তিন দফায় ভোটগ্রহণ হচ্ছে। জম্মু ও কাশ্মিরে ৯০টি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় ২৪টিতে আসনে ভোট শুরু হয় । গতদিন বুধবার প্রথম দফার নির্বাচনে কাশ্মিরের ১৬টি এবং জম্মুর ৮ টি বিধানসভা আসনে ভোটগ্রহণ শুরু হয় । দ্বিতীয় দফায় ২৬ আসনে এবং এরপর আগামী ১ অক্টোবর তৃতীয় বা শেষ দফায় ৪০ আসনে ভোটগ্রহণ হবে জম্মু ও কাশ্মিরে। তিন দফায় ভোটগ্রহণ শেষে ভোট গণনা হবে আগামী ৮ অক্টোবর।


আজ এই পর্যন্তই!


ভিডিওটিতে  লাইক দিন, share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

Monday, September 23, 2024

বাসে হাফ ভাড়া কাদের জন্য প্রযোজ্য হবে?

বাসে হাফ ভাড়া কাদের জন্য প্রযোজ্য হবে? 


আসসালামু আলাইকুম, আমরা সবাই-ই বাস ভাড়ার ক্ষেত্রে কিছু ছাড় পেলে খুশী হই, কিন্তু এই ছাড় আসলে কারা পাবে? 


গতকাল ২৩ সেপ্টেম্বরে  সড়ক পরিবহন সেক্টরে বিরাজমান বিভিন্ন সমস্যা ও বিভিন্ন রুটে চলাচলকারী বাসে ছাত্রদের হাফ ভাড়া নিয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও নিরাপদ সড়ক আন্দোলন  প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে শিক্ষার্থীদের জন্য প্রতিদিনই হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত হয়। //


 ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম 

স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি ঢাকা মেট্রোপলিটনে চলাচল করা বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া সপ্তাহে সাতদিনই কার্যকর থাকবে বলে 

জানিয়েছেন এবং এই সিদ্ধান্ত শুধু মেট্রো এলাকায় কার্যকর থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরো  বলা হয়েছে, আজ মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। হাফ ভাড়ার জন্য শিক্ষার্থীকে অবশ্যই ইউনিফর্ম পরা থাকতে হবে অথবা পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। 


আজ এই পর্যন্তই!


ভিডিওটি  লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।


সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করলে কি হবে?

সৌদি আরবে আজ রবিবার ইদুল ফিতির। আর আমাদের দেশে ইনশাল্লাহ সোমবার ঈদ উদযাপিত  হবে।  আজ বাংলাদেশের কিছু এলাকায় ঈদ উদযাপিত হবে। তারা সৌদি আরবের ...