Saturday, August 31, 2024

আই স্ট্রোক কি?

পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হন স্ট্রোকে। এতে মৃত্যুহারও সর্বোচ্চ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে দ্বিতীয় প্রধান মৃত্যুর কারণ স্ট্রোক। অসংক্রামক ব্যাধির মধ্যে মৃত্যুর দিক থেকে হৃদরোগের পরেই স্ট্রোকের অবস্থান এবং শারীরিক অক্ষমতার জন্য স্ট্রোক সবচেয়ে বেশি দায়ী।



আমরা ইদানিং হিট স্ট্রোক সম্পর্কে খুব শুনছি, পত্র পত্রিকা ও বিভিন্ন   স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারণায় আর  হার্ট ও ব্রেন স্ট্রোক তো আমরা আগে থেকেই জানি। ডাক্তাররা নতুন আরেকটা স্ট্রোকের কথা বলছেন তা  হল  আই স্ট্রোক,যার ক্ষতি এবং লক্ষণ সমূহের  ব্যাপারে আমরা খুব কম জানি। //

আজ থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম কমবে

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সব ধরণের জ্বালানী তেলের দাম কামানোর ঘোষণা দিয়েছে। ৩১ শে আগষ্ট রাত ১২ টার পর থেকে  গ্রাহকরা বর্তমানের তুলনায় কম দামে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন ক্রয় করা শুরু করেছেন।

বিশ্ব বাজারের সঙ্গে 'সামঞ্জস্য রেখে' দেশে জ্বালানি তেলের নতুন এই দাম নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান  জানান, সরকার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বা  বিপিসির মুনাফাও কমানোর সিদ্ধান্ত নিয়েছে।





এ দফায় পেট্রোল ও অকটেনের দাম লিটার-প্রতি ছয় টাকা কমানো হয়েছে। অপর দিকে ডিজেলের দাম লিটার-প্রতি কমেছে এক টাকা ২৫ পয়সা। তবে ডিজেল ও কেরোসিনের তুলনায় পেট্রোল ও অকটেনের দাম কমবে বেশি। কারণ  বর্তমানে আন্তর্জাতিক বাজারে পরিশোধিত অকটেনের তুলনায় ডিজেলের দাম প্রতি ব্যারেলে তিন থেকে সাড়ে তিন ডলার বেশি। সেই কারণে ডিজেলের দাম তুলনামুলক কম কমানো হবে।

ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম ১৩১ টাকা থেকে কমে ১২৫ টাকা, পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে কমে ১২১ টাকা এবং ডিজেলের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে কমে ১০৫ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও  জানান, “আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার কারণে দেশেও দাম কমানো হয়েছে। পাশাপাশি বর্তমান ফর্মুলা অনুযায়ী, জ্বালানি তেলের দামের মধ্যে বিপিসির জন্য যতটা মুনাফা রয়েছে, সেটাও কমানো হয়েছে”।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত অনুযায়ী এ পদ্ধতি চালু করা হয়। ৩৮টি শর্ত বাস্তবায়নের শর্তে সরকার  আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ থেকে ঋণ নেয়। এরমধ্যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ অন্যতম।

আশা করি জ্বালানি তেলের দাম কমার সাথে সাথে বাস ভাড়াও কিছু কমবে। পুর্ব অভিজ্ঞতায় দেখা যায় আমাদের দেশে জ্বালানি তেলের দাম বাড়ার সাথে সাথে  বাসের ভাড়া বৃদ্ধি করতে সময় লাগে না।

আজ এই পর্যন্তই!

ভিডিওটি ভালো লাগলে লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

Thursday, August 29, 2024

কিভাবে   ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হন?

 ইব্রাহিম রাইসি ইরানের অষ্টম প্রেসিডেন্ট এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠজন ছিলেন। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন রাজনীতিবিদ হিসেবে বিশ্ব রাজনীতিতে তিনি  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 



২০২৪ সালের ১৯ মে, পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকায় ইব্রাহিম রাইসির হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার সময় হেলিকপ্টারে রাইসি ছাড়াও ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি, এবং প্রদেশের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম। //


দুর্ঘটনার পরেই ২৩ মে, সেনাবাহিনী প্রথম প্রতিবেদনে জানিয়েছিল যে, হেলিকপ্টারের ধ্বংসাবশেষে গুলি, বুলেট বা কোন কিছুর আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। তারা নিশ্চিত করেছেন যে, পাহাড়ের ঢালে আঘাতের কারণেই হেলিকপ্টারে আগুন ধরে যায়।


মে মাসেই সেনাবাহিনীর একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল। সেই প্রতিবেদনে দুর্ঘটনার পেছনে কোনও পক্ষের হস্তক্ষেপ বা হামলার প্রমাণ পাওয়া যায়নি।//


ইব্রাহিম রাইসির  হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়ে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে দুর্ঘটনার পেছনে দুইটি কারণ উল্লিখিত হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অতিরিক্ত যাত্রীর ওজন।


চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, হেলিকপ্টারটির উড্ডয়নের জন্য আবহাওয়া উপযুক্ত ছিল না এবং এতে সামর্থ্যের চেয়ে অন্তত দুজন বেশি যাত্রী ছিল। এর ফলে হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়।//


নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত শেষ হয়েছে এবং এটি নিছক দুর্ঘটনা ছাড়া কিছু নয়।


সেনাবাহিনীর তদন্তে আরও বলা হয়, হেলিকপ্টারটি নির্ধারিত রুট থেকে বিচ্যুত হয়নি এবং বিধ্বস্ত হওয়ার দেড় মিনিট আগে পর্যন্ত এটি অন্য দুটি পাইলটের সাথে যোগাযোগ ছিল।


আজ এই পর্যন্তই!


ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ

Wednesday, August 21, 2024

মাঙ্কিপক্স বা এমপক্স কি? রোগটি কিভাবে ছড়ায়? রোগের লক্ষন ও প্রতিকার কি?

মাঙ্কিপক্স বা এমপক্স কি?


মাঙ্কিপক্স বা এমপক্স একটি ভাইরাসজনিত প্রাণিবাহিত  রোগ। ১৯৫৮ সালে ডেনমার্কে বানরের দেহে সর্বপ্রথম এ রোগ শনাক্ত হয়—যার ফলে এর নামকরণ করা হয় মাঙ্কিপক্স।  কিন্তু এই রোগ এখন মানুষের মাধ্যমেও ছড়ায়। 


এমপক্স গুটিবসন্তের মতই  একটি পক্স ভাইরাস। এমপক্সের প্রধান দুইটি ধরন আছে ক্লেড ১ এবং ক্লেড ২ আবার এই দুইটি ধরনের মধ্যে ভাগ আছে ডিভিশন এ এবং বি। কঙ্গো এবং আফ্রিকায় ছড়িয়ে পড়ে ক্লেড ১ ভাইরাস আর ইউরোপে ছড়িয়েছে ক্লেড ২ ভাইরাস। ক্লেড ২ ভাইরাসের তুলনায় ক্লেড ১ ভাইরাস অধিকতর ভয়াবহ। এর মৃত্যুহার প্রতি  ১০০ জনের মধ্যে ৪ জন। এশিয়ার মধ্যে এমপক্স এ আক্রান্ত প্রথম দেশ হলো পাকিস্তান সেখানে এ পর্যন্ত  ৩ জন রোগীর সন্ধান পাওয়া গেছে। 


বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্স নিয়ে  জরুরি অবস্থা জারি করেছে । কারণ এখন পর্যন্ত প্রায় ১২০ টি দেশে মাঙ্কিপক্স বা এমপক্স এ আক্রান্ত  রোগীর সন্ধান পাওয়া গেছে।  ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল জানিয়েছে এপর্যন্ত সারাবিশ্বে প্রায় দেরলক্ষ লোক এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে ৫৫০  জনের মৃত্যু হয়েছে।  

Sunday, August 18, 2024

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৬৫ হাজার কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন হাসিনা এবং তার আত্নীয়রা

 রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেন দুর্নীতির এক স্বর্গরাজ্য। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫০০ কোটি ডলার বা ৬৫ হাজার কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কাজে সহায়তা করেন তার ছেলে সজিব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। 



এর নির্মাণব্যয় তুলনামূলকভাবে বাড়িয়ে ধরা হয়েছে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। এর মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে গোপনে পাঁচ বিলিয়ন ডলার সরিয়ে নিতে সহায়তা করেছে রাশিয়া। মালয়েশিয়ার ওইসব ব্যাংকে রাশিয়ার বিশেষ তহবিল থেকে এ অর্থ এসেছে।

শনিবার ১৭ আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

গ্লোবাল ডিফেন্স কর্প নামে পোর্টালটি ২০১৮ সালে চালু হয়। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষাখাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে তারা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রতিবেদনে প্রকল্পের পূর্বের দুর্নীতি সংশ্লিষ্ট তথ্যও উঠে এসেছে।


প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় ১ হাজার ২৬৫ কোটি ডলার। প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি। মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে ৫০০ কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা-রোসাটম।


নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের ৩০ শতাংশ পেয়েছেন টিউলিপ, ও শেখ রেহানা  পরিবারের কয়েকজন সদস্য। এভাবেই আমাদের উন্নয়ন করা হয়েছে। please like & subscribe. 


রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে  ৬৫ হাজার কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন হাসিনা এবং তার আত্নীয়রা



Saturday, August 17, 2024

জাতিসংঘের প্রতিবেদন মতে ৬৫০ জনের বেশি লোক নিহত হয়েছে।

 বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় জাতিসংঘ শিগগিরই তদন্ত শুরু করবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়েছে। আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।


ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তের জন্য খুব শিগগিরই  জাতিসংঘের নেতৃত্বে একটি তদন্ত শুরু করা হবে। জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল শিগগিরই তদন্ত শুরু করতে বাংলাদেশ সফর করবে।”

আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এ কথা জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস

১৫ ই আগষ্ট  গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, স্বাধীনভাবেই কাজ করবে এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। তার অর্থায়নও করবে জাতিসংঘ। এর কর্মপ্রক্রিয়া ও পরিধি ঠিক করতে কাজ করছে সংস্থাটি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের ফোনালাপের উদ্ধৃতি দিয়ে গোয়েন লুইস বলেন, তদন্ত দলকে সহায়তা করবে অন্তর্বর্তীকালীন সরকার।


কারণ, এ সরকারের অবস্থান খুবই পরিষ্কার ও স্বচ্ছ। যারা এ অপরাধগুলো করেছে এবং যারা হুকুম দিয়েছে তাদের অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে এবং এ কাজে জাতিসংঘ সহায়তা করুক, এটা নিয়ে আমাদের নীতিগত সিদ্ধান্ত আছে।


পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ সরকার চায় একটা স্বচ্ছ তদন্ত হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক। কাউকে  ঢালাওভাবে বা সামরিক ট্রায়ালের চিন্তা  সরকারের নেই। আমরা পুরোপুরি আইন অনুযায়ী কাজটা করতে চাই ।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের এক প্রতিবেদনে ১৬ ই আগষ্ট বলা হয়েছে


গণমাধ্যমে প্রকাশিত ও আন্দোলনকারীদের দেয়া তথ্য অনুসারে, ১৬ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে ৬০০’ জনের বেশি লোক নিহত হয়েছে।


এর মধ্যে ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রায় ৪০০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ৫ থেকে ৬ আগস্টের মধ্যে বিক্ষোভের সময় প্রায় ২৫০ জন নিহত হয়েছে।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, সেই সময় থেকে প্রতিশোধমূলক হামলায় নিহতদের সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি। ৭ থেকে ১১ আগস্টের মধ্যে বেশ কিছু প্রাণহানির খবর পাওয়া গেছে, যারা সহিংসতায় আহত।


জাতিসংঘের পর্যবেক্ষণে বলা হয়েছে, বেশিরভাগ প্রাণহানি ও আহত হওয়ার জন্য দায়ী করা হয়েছে নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছাত্র সংগঠনকে।


তৌহিদ হোসেন বলেন, আমরা চাইব অবশ্যই যেন একটা নিরপেক্ষ তদন্ত হয়। অবস্থাটা এমন যে, কোনো কিছু করতে গেলে একটা সমালোচনা আসতে পারে। সেজন্য আমরা চাইব, এটা সম্পূর্ণ নিরপেক্ষভাবে হোক এবং এতে যা যা সহায়তা করা লাগবে সেটা আমরা করব।

অর্থাৎ  জাতিসংঘের মাধ্যমে তদন্ত করার উদ্দেশ্য হলো, এই তদন্ত নিয়ে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী  দল বা কোন রাষ্ট্র যেন কোন প্রশ্ন তুলতে না পারে। তদন্ত নিরপেক্ষ হলে বিচার এবং শাস্তি দেয়ার ক্ষেত্রে কোন সমালোচনার পথ তৈরি হবে না। যারা নিরস্ত্র বিক্ষোভকারীদের হতাহত করার জন্য হুকুম দিয়েছে এবং যারা বিভিন্নভাবে তাদের হত্যার জন্য সাহায্য সহোযোগিতা করেছে সবাইকে বিচারের আওতায় এনে শাস্তি দেয়া হোক। 



আজ এই পর্যন্তই!


ভিডিওটি ভালো লাগলে লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।



জাতিসংঘের প্রতিবেদন মতে  ৬৫০ জনের বেশি লোক নিহত হয়েছে।


ছাত্র আন্দোলনে বিক্ষোভকারী হত্যাকান্ডের তদন্ত জাতিসংঘ  করবে কেন?

Thursday, August 8, 2024

ব্রিগেডিয়ার আযমী আয়নাঘরের যে দুর্ভোগের কথা জানালেন তা ছিল ভয়ংকর

২০১৬ সালের ২২ আগস্ট দিবাগত রাতে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমীকে আটক করা হয়। ৮ বছর আয়নাঘরে বন্দী থাকার পরে গত মংলবার তিনি মুক্তি পেয়েছেন হাসিনার পতনের পরে। 



২৯১৭ দিন আয়না ঘরে কীভাবে কেটেছে জিজ্ঞেস করলে  ব্রিগেডিয়ার আযমী তার ব্যাগে থাকা একটি গামছা বের করে বলেন, এ গামছাটি আমি নিয়েছিলাম নামাজ পড়ার জন্য; কিন্তু এটা দিয়ে যে পরিমাণ চোখের পানি আমি মুছেছি তা দিয়ে একটি দিঘি বানানো যেত। 


তার ব্যাগে থাকা পবিত্র কুরআন খুলে দেখিয়ে তিনি বলেন, ৮ বছর এ কুরআন পড়েছি। এটা অনেকটাই ছিড়ে গেছে। এটাই অনেক জোড়া-তালি নিজেই দিয়েছি। 

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করলে কি হবে?

সৌদি আরবে আজ রবিবার ইদুল ফিতির। আর আমাদের দেশে ইনশাল্লাহ সোমবার ঈদ উদযাপিত  হবে।  আজ বাংলাদেশের কিছু এলাকায় ঈদ উদযাপিত হবে। তারা সৌদি আরবের ...