Iran's 25% land area is desert.This lands include a unique collection of
geo morphological phenomena.
Dasht-e-lut and Dasht-e-Kavir are iran's largest desert.
Dasht-e-lut or Lut desert also known as the Loot Desert, is a large salt desert in Kerman and Sistan province of Iran and is the world’s 25th largest desert. Lut Desert is one of the world’s driest and hottest places. It was inscribed by the UNESCO as World Heritage Sites.
In Persian language “Lut” refers to bare land without water and devoid of vegetation. It lacks of vegetations and water, two vital factors for the survival of humans and animals; as a result, some indigenous people still are afraid to go to this area. Therefore, this wonderful land has still remained unknown and mysterious to researchers.
The region often experiences Earth’s highest land surface temperatures: a temperature of 70.7C has been measured by NASA's Aqua satellite in 2005.
The hottest portion of Dasht-e Lut is Gandom Beryan, a large plateau covered in dark lava, approximately 480 square kilometres or 190 sq mi in area.According to local legend, this Persian name گندم بریان, means "toasted wheat" originates from an accident where a load of wheat was left in the desert which was then scorched by the heat in a few days.
Why is the Dasht-e-lut desert so hot?
Its most extreme hot spots are covered with dark rocks, volcanic debris and sand. This makes the surface so dark that it does not reflect the light and therefore absorbs solar energy from the sun. The heat energy then radiates out and the surrounding area gets hotter.
Thanks for watching.Please do like and subscribe the channel.
ইরানের পঁচিশ শতাংশ এলাকা জুড়ে মরুভূমি। দাশত-ই লুত এবং দাশত-ই কাভির ইরানের বৃহত্তম মরুভূমি।দাশত ই লুত হল ইরানের ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ১ম প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থান । লুত শব্দের অর্থ 'বিরান' যেখানে সবকিছুর অভাব রয়েছে অর্থাৎ পানি ও গাছপালা না থাকার কারণে মানুষ অন্যান্য প্রাণীর সেখানে বেঁচে থাকার সম্ভাবনা খুব কম যেখানে স্থানীয় আদিবাসীরাও যেতে ভয় পায়।
এই Dasht-e Lut-এর সবচেয়ে উষ্ণতম অংশ হল গন্দম বেরিয়ান (Gandom Beryan), যা কাল লাভায় আচ্ছাদিত একটি বৃহৎ মালভূমি, আয়তন প্রায় ৪৮০ বর্গকিলোমিটার ১৯০ বর্গমাইল।
১)২০০৫ সালে Dasht-e Lut এ NASA তার একুয়া( Aqua) উপগ্রহ দ্বারা পৃথিবীর সর্বোচ্চ ভূ পৃষ্ঠের তাপমাত্রা রেকর্ড করে যা ছিল ৭০.৭ ডিগ্রি সেলসিয়াস।
২) লিবিয়ার মরুভূমিতে রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫৮ ডিগ্রি সেলসিয়াস বা ১৩৬ ডিগ্রি ফারেনহাইট।
৩)পৃথিবীর অন্যতম উষ্ণতম স্থান হলো আমেরিকার ক্যালিফোর্নিয়া অবস্থিত ডেথ ভ্যালি এর ফার্নেস ক্রীকে। যেখানে ১৯১৩ সালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বা ১৩৪ ডিগ্রি ফারেনহাইট।
৪) তিউনিসিয়ায় ১৯৩১ সালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫৫ ডিগ্রি সেলসিয়াস বা ১৩১ ডিগ্রি ফারেনহাইট।
আজ এই পর্যন্তই!
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এইরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।
Permanent jewelry has become a latest trend and it gaining so much in popularity.On social media videos we see influencers getting forever bracelets,anklet, or necklaces.
Permanent jewelry is jewelry that is skillfully welded to body (typically wrist, neck, or ankle), that does not have a traditional clasp, so it cannot be easily removed.The ends of the jewelry are soldered together while you're wearing them, creating a seamless look.
Popular metals are available in permanent jewelry include solid gold, gold-filled, 14 karat Yellow Gold, White Gold, Rose Gold,solid silver, sterling silver,titanium, platinum and stainless steel.
Many permanent bracelets are made of 14-karat gold. This material is durable, doesn't tarnish, and can be enough to avoid a skin reaction.Or 18-karat gold can be other options which typically contains a smaller amount of nickel. This two glamorous metal is durable and needs little maintenance.
Solid silver, 14-karat gold and 18-karat gold are great hypoallergenic option, making it ideal for people with sensitive skin.
For those who want the look of gold without the cost, gold-filled jewelry is affordable for them without losing much of the durability of solid gold. Though it may lose its luster over many years, it keeps a beautiful shine with proper maintenance.
Most finished bracelets range from 6-7 inches, anklets from 8-11 inches, and necklaces 14 inches and up.
You can clean your permanent jewelry with warm water, a soft toothbrush and mild dish soap. Jewelry polishing cloths also work great to get them polished up and back to their super shiny look.
For anyone who wants a constant reminder of their love permanent jewelry can be a great choice.
Thanks for watching.Please do like and subscribe the channel.
সোনা পৃথিবীতে বহুলব্যবহৃত ধাতুসমুহের মধ্যে সবচেয়ে পুরনো যা হাজার হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। সোনা একটি ঘন, নরম এবং নমনীয় মূল্যবান ধাতু যার উজ্জ্বল হলুদ রংঙের আভা রয়েছে। সোনা তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী। খাঁটি সোনা এতই নরম এবং নমনীয় হয় যে এক ট্রয় আউন্স বা ৩১.১ গ্রাম সোনা দিয়ে পাতলা শীট বানিয়ে ১৫৬ বর্গফুট জায়গা সম্পুর্ন ঢেকে দেয়া যাবে।
সোনা এমন একটি পণ্য যাতে ভেজাল মিশ্রণ করা অনেক সহজ সেই সাথে মানুষের দৃষ্টির অগোচরে সোনার বিশুদ্ধতাও সহজেই পরিবর্তিত হয়ে যায়। এজন্য আমাদের সবসময় হলমার্কিং দেখে সোনা কিনা উচিত এছাড়া প্রতারিত হওয়ার অনেক সম্ভাবনা থাকে। হলমার্কিং কি এই নিয়ে একটা ভিডিও আমার এই চ্যানেলে দেয়া আছে সুযোগ পেলে দেখে নিবেন। ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম।
২২ ক্যারেট স্বর্ণ এবং ৯১৬ স্বর্ণ এর মধ্যে পার্থক্য কি? এটা জেনে নেয়ার আগে আমাদের আর একটা জিনিস জানতে হবে তাহল ক্যারেট কি। মনে করুন আপনি একটি আংটি বানাতে চান এবং তা ২০ ক্যারেটের স্বর্ণ হোক তা আপনি চান। এখন আপনি স্বর্ণকারকে কিভাবে বলবেন যে এই আংটির সাথে কতটুকু খাদ মেশাতে হবে এই হিসাবটা যদি আপনার জানা থাকে তাহলেত ভালো হয় । হিসাব বের করার জন্য যা করতে হবে স্বর্ণ সাধারণত ২৪ ক্যারেটের বেশি হয় না তাই ১০০ কে ২৪ দিয়ে ভাগ দিলে যে ভাগফল আসে তার সাথে আপনি যত ক্যারেট বানাতে চান তার গুন দিতে হবে। এখন আপনি আংটিটা ২০ ক্যারেটের বানাতে চান তাই ১০০ কে ২৪ দিয়ে ভাগ দিলে ভাগফল আসে ৪.১৬ এর সাথে ২০ গুন করলে হয় ৮৩.২ শতাংশ। অর্থাৎ আপনি স্বর্ণকারকে বলবেন যে আমার ২০ ক্যারেটের আংটির মধ্যে ৮৩.২ শতাংশ সোনা থাকবে অর্থাৎ যে ওজনেরই হোক ৩ আনা হোক বা ৪ আনা তাতে ১৬.৮% খাদ থাকবে ৮৩.২ শতাংশ সোনা থাকবে । এখন স্বর্ণকার যদি ১৬.৮% এর চেয়ে বেশি খাদ বা ভেজাল মিশায় তখন আপনার ঐ আংটিটা আর ২০ ক্যারেটের সোনার হবে না তারচেয়ে কম হবে।
ফিরে আসা যাক আমাদের আজকের আলোচনায় যে ২২ ক্যারেট স্বর্ণ এবং ৯১৬ স্বর্ণ এর মধ্যে পার্থক্য কি? আগের আলোচনার কারণে এখন আপনি সহজে বুঝতে পারবেন ১০০ কে ২৪ দিয়ে ভাগ দিলে ভাগফল আসে ৪.১৬ এর সাথে ২২ গুন করলে হয় ৯১.৫২ বা ৯১.৬ ধরি। অর্থাৎ ৯১৬ সোনা মানে হল যেই স্বর্ণের মিশ্রণের মধ্যে ৯১.৬ শতাংশ সোনা এবং ৮.৪ শতাংশ খাদ মিশ্রিত থাকবে তাই হলো ৯১৬ সোনা বা ২২ ক্যারেট সোনা। এখন আপনি যদি এরকম কোন সোনার গহনা কিনে থাকেন যাতে ৯১৬ লেখা থাকে, ইউরোপ, আমেরিকা বা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে এরকম হলমার্কিং করা বা খোদাই করে লেখা থাকে তাহলে বুঝতে হবে এই সোনার গহনায় ৯১.৬ শতাংশ সোনা এবং ৮.৪ শতাংশ খাদ মিশ্রিত আছে।
সুতরাং ৯১৬ সোনা বা ২২ ক্যারেট সোনা একই। এদের মধ্যে কোন পার্থক্য নেই শুধু নামের পার্থক্য সোনার পরিমান সোনা ও খাদের পরিমাণ একই থাকে।
আজ এই পর্যন্তই!
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এইরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।
বর্তমানে বিশ্বব্যাপী রোমান্টিক এবং আধুনিক মেয়েদের ও মায়েদের কাছে রোজ গোল্ড বা গোলাপি সোনা খুব জনপ্রিয়। এই সোনার গহনা সহজে উজ্জ্বলতা হারিয়ে ফেলেন না, দীর্ঘ সময়ের জন্য এর দীপ্তি এবং সৌন্দর্য বজায় রাখে।
যাহোক স্বর্ণ ব্যবহারের কিছু ইতিহাস আলোচনা করা যাক :
মানুষের স্বর্ণ ব্যবহারের ইতিহাস ৭ হাজার বছরেরও বেশি পুরনো । ১৯৭০ সালে বুলগেরিয়ার এক কবরস্থানে কবর খনন করার সময় সেখানে সোনার একটি আংটি এবং নেকলেস পাওয়া যায়। গবেষকরা গবেষণা করে দেখেন যে ওই স্বর্ণের অলংকারের বয়স খ্রিস্টপূর্ব ৪২০০ থেকে ৪৬০০ বছরের আগের যা মিশরীয় এবং রোমান সাম্রাজ্য শুরু হওয়ার কয়েকশো বছর আগের ছিল। এ থেকে বুঝা যায় যে মানুষ কত আগে থেকে সোনা ব্যবহারে অভ্যস্ত ছিল। বর্তমান জামানায়ও সোনা কিনে রাখা কে উত্তম বিনিয়োগ মনে বলে মনে করা হয় যার দাম দিন দিন বাড়তেই থাকে যাকে ইংরেজিতে বলে heaven of investment. এক সপ্তাহ আগেই চীনের ব্যাপারে একটা খবর এরকম ছিল যে, " চীনের তরুণদের মধ্যে সোনার তৈরি বিভিন্ন পণ্যের চাহিদা বাড়ছে। অর্থনৈতিক অনিশ্চয়তার কথা মাথায় রেখে তাঁদের মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণদানা বা গোল্ড বিনস কিনে রাখার প্রবণতা বাড়ছে। মুখে খাওয়া বড়ির মতো স্বর্ণের এসব দানার ওজন এক গ্রাম করে। এগুলোর দাম স্থানীয় মুদ্রায় ৪০০ থেকে ৬০০ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার টাকা থেকে ৯ হাজার টাকা"। সবাই স্বর্ণকে ভবিষ্যতের জন্য একটা নিরাপদ বিনিয়োগ মনে করে। কিন্তু আপনি যদি মুসলমান হন অবশ্যই আপনাকে এসব গহনার যাকাত দিতে হবে তা না হলে আখেরাতে অনেক সমস্যা আছে । আর পরিপূর্ণ ভাবে যাকাত দেয়ার দ্বারা সোনা কমবেনা বরঞ্চ পবিত্র হবে এবং চুরি হয়ে যাওয়া ও নষ্ট হওয়া থেকে আল্লাহতালা হেফাজত করবেন।//
সোনা একটি ঘন, নরম এবং নমনীয় মূল্যবান ধাতু যার উজ্জ্বল হলুদ রংঙের আভা রয়েছে। সোনা তাপ এবং বিদ্যুত সুপরিবাহী। খাঁটি সোনা এতই নরম এবং নমনীয় হয় যে এক ট্রয় আউন্স বা ৩১.১ গ্রাম সোনা দিয়ে পাতলা শীট বানিয়ে ১৫৬ বর্গফুট জায়গা সম্পুর্ন ঢেকে দেয়া যাবে।
স্বর্ণ বিভিন্ন রঙের হতে পারে যেমন হলুদ, লাল, গোলাপী, সাদা ইত্যাদি,সবই খাদ ধাতুর কারসাজি । সোনা, রঙ এবং উজ্জ্বলতায় আকর্ষণীয়,তুলনা মূলকভাবে বিশুদ্ধ আকারে প্রকৃতিতে পাওয়া যায়।কিন্তু খাদ যোগ করার পরে সোনার রং এবং বৈশিষ্ট্যের মধ্যে পরিবর্তন আসে। //
কিভাবে গোলাপী স্বর্ণ তৈরি হয়?
রোজ গোল্ড বা গোলাপি সোনার প্রথম প্রচলন হয় রাশিয়ায় ১৮০০ শতকের শেষের দিকে তখন তার নাম ছিল 'রাশিয়ান গোল্ড' এবং বিংশ শতাব্দীতে এসে এই সোনা বিশ্বজুড়ে পরিচিতি লাভ করে তখন তার নাম হয় রোজ গোল্ড বা গোলাপি সোনা।
প্রাকৃতিকভাবে প্রাপ্ত হলুদ সোনাকে গোলাপের সুন্দর আভা দেয়ার জন্য তাতে খাদ হিসেবে কপার বা তামা যোগ করা হয়।খাঁটি তামা দেখতে কিছুটা লালচে গোলাপি হয়। ৭৫% খাঁটি সোনার সাথে ২৫% তামা যোগ করে গোলাপি সোনা তৈরি করা হয়। যদি বেশি গোলাপি হয়ে যায় তখন এর সাথে কিছু রুপা যোগ করে সামঞ্জস্য বজায় রাখা হয়। অর্থাৎ গোলাপি সোনা বা রোজ গোল্ড হলো ৭৫% খাঁটি সোনা এবং ২৫% তামা যোগ করা একটা মিশ্রণ। এই পার্সেন্টেজের স্বর্ণকে ১৮ ক্যারেট সোনাও বলা হয়।খাঁটি সোনার সাথে কপার বা তামার পার্সেন্টেজ যত যোগ করা হবে ততই এর মধ্যে গোলাপি বা লাল আভা সৃষ্টি হবে । //
গোলাপি সোনার সুবিধা :
গোলাপি সোনার সুবিধা হল এটি কখনই তার আসল রঙ হারিয়ে ফেলে না, স্ক্র্যাচ পরে না এবং সহজে বিকৃতি হয় না। রোমান্টিক এবং আধুনিক মেয়েরা ও মায়েরা এই ধরনের গোলাপি সোনা খুঁজে থাকেন। এই সোনা বর্তমানে মেয়েদের মাঝে বিশ্বব্যাপী খুব জনপ্রিয় হইতেছে। এই সোনার গহনা সহজে উজ্জ্বলতা হারিয়ে ফেলেন না, দীর্ঘ সময়ের জন্য এর দীপ্তি এবং সৌন্দর্য বজায় রাখে।//
রোজ গোল্ড বা গোলাপি সোনার গহনার কিভাবে যত্ন নিব?
গোলাপি সোনা বা রোজ গোল্ড এর গহনার বিশেষ কোন যত্নের প্রয়োজন নেই, শুধুমাত্র মাঝে মাঝে পরিষ্কার এবং পালিশ করে নিবেন।
আরো কিছু উপায় হলো:
রোজ গোল্ড বা গোলাপি সোনার গহনা গুলোকে দাগ পড়া থেকে অন্য গহনার সাথে একসাথে না রেখে আলাদা রাখা যেতে পারে এর দ্বারা দাগ পড়া থেকে বা স্ক্র্যাচ পড়া থেকে রক্ষা পাবে।
এ গোলাপি সোনা বা রোজ গোল্ড এর গায়ে যদি কোন রকমের ময়লা বা দাগ লেগে থাকে সেগুলা মসৃণ কাপড় দিয়ে মুছে ফেলতে হবে এবং যে ধরনের রাসায়নিক উপাদান এই গহনার সাথে বিক্রিয়া করতে পারে সেই সমস্ত রাসায়নিক উপাদানের ব্যবহার থেকে নিজেকে দূরে রাখতে হবে।
ক্লোরিন যুক্ত সুইমিং পুল বা খারাপ আবহাওয়ায় অর্থাৎ খুব আদ্র, অত্যন্ত গরম বা অনেক বেশি বৃষ্টিপাত এরকম অবস্থায় রোজ গোল্ড এর গহনা পরে না বের হওয়া ভালো এছাড়া ব্যায়াম করার সময় বা বাগানে কাজ করার সময় এই গহনা ব্যবহার না করা ভালো।//
আমরা কিভাবে চিনব রোজ গোল্ড?
প্রথম যে পদ্ধতিটির কথা বলবো তা হলো বিশ্বস্বীকৃত হলমার্কিং পদ্ধতি, সারা বিশ্বে ১৪ এবং ১৮ ক্যারেটের সোনাই হলো rose gold.অর্থাৎ আপনি যদি এরকম স্বর্ণ পান যে স্বর্ণের গহনার গায়ে ১৪ বা ১৮ ক্যারেট লেখা আছে সেগুলো rose gold কারণ ১৪ বা ১৮ ক্যারেটের স্বর্ণ তৈরি করতে যে যে অনুপাতে সোনা এবং খাদ মিশানো হয় তাই রোজ গোল্ড। আমেরিকায় রোজ গোল্ড হিসেবে 14 ক্যারাটের স্বর্ণ ব্যবহার হয় আর ইউরোপের ১৮ ক্যারেটের স্বর্ণকে রোজগোল্ড বলে। এখন আপনাকে যদি কোন স্বর্ণকার ২৪ ক্যারেট লেখা কোন স্বর্ণকে দেখিয়ে বলে যে এটাই রোজ গোল্ড তাহলে অবশ্যই বুঝে নিবেন যে ওই গহনাটি রোজ গোল্ডের না কেননা রোজ গোল্ড কখনোই ২৪ ক্যারেট এর হবে না, রোজ গোল্ড হবে ১৪ বা ১৮ ক্যারেটের যাতে সোনার পরিমাণ ২৪ ক্যারেটের চেয়ে কম হবে এবং ভেজাল হিসেবে বেশি খাদ মিশ্রিত থাকবে ।
২৪ ক্যারেটের সোনা দেখতে সম্পুর্ন হলুদ হবে আর গোলাপি সোনা বা রোজ গোল্ড দেখতে কিছুটা লালের মধ্যে গোলাপি আভা থাকবে। পাশাপাশি ধরলে বুঝতে পারবেন। একটা হলুদ আর একটা লালচে হবে যা হলুদ বা গোলাপি আভাযুক্ত।
আজ এই পর্যন্তই!
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এইরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।
প্ল্যাটিনাম দেখতে ধূসর-সাদা রঙের। এটি একটি ভারী ধাতু। ধাতুটির গলনাঙ্ক ১৭৬৮ ডিগ্রি সেলসিয়াস। প্লাটিনামের স্ফুটনাঙ্ক ৩৮২৫ ডিগ্রি সেলসিয়াস। প্লাটিনাম এর পারমাণবিক সংখ্যা ৭৮, যার প্রতীক হলো Pt.প্লাটিনাম স্বর্ণের চেয়ে অনেক মজবুত এবং অনেক স্থায়ী হয় এবং প্লাটিনাম কম ক্ষয়প্রাপ্ত ধাতু যেহেতু তারা পরিবেশের আলো, তাপ, পানি ও বাতাসের সাথে কোন বিক্রিয়া করে না যার ফলে ক্ষয়প্রাপ্ত হয় না। ঠিক এই কারনে বিভিন্ন ক্ষেত্রে platinum এর ব্যবহার দিন দিন বিশ্বব্যাপী বাড়ছে।
প্লাটিনাম এর কিছু ব্যবহার উল্লেখ করা হলো
১) পরীক্ষাগারের বিভিন্ন ধরনের সরঞ্জাম তৈরিতে প্লাটিনামের ব্যবহার আছে।
২) ক্যাটালাইসড বা অনুঘটক হিসেবে প্লাটিনাম কাজ করে বিভিন্ন বিক্রিয়ার গতি বৃদ্ধি করার জন্য বা কোন কিছুর ভিতরে পরিবর্তন আনার জন্য প্লাটিনাম ব্যবহার হয়।
যেমন বিভিন্ন ধরনের গাড়ির মধ্যে ক্যাটালাইটিক কনভার্টার হিসেবে প্লাটিনাম ব্যবহার হয়,এই কনভার্টার বিষাক্ত গ্যাসকে পরিশুদ্ধ করে পরিবেশ দূষণের মাত্রা কমিয়ে আনে।
৩) বিভিন্ন ধরনের ব্যাটারির মধ্যে প্লাটিনাম অনুঘটক হিসেবে কাজ করে।
৪) বৈদ্যুতিক যোগাযোগের জন্য বিভিন্ন ধরনের কম্পনেন্ট তৈরিতে প্লাটিনামের ব্যবহার হয় ।
৫) মানুষের শরীরের জন্য pacemaker তৈরিতে প্লাটিনামের ব্যবহার আছে।
৬) বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ইলেক্ট্রোড এর প্রয়োজন হয় এই ইলেকট্রোড তৈরিতে প্লাটিনাম এর ব্যবহার হয়।
৭) দাঁতের চিকিৎসা সরঞ্জাম তৈরিতে প্লাটিনাম এর ব্যবহার আছে।
৮) বিভিন্ন ধরনের আকর্ষণীয় এবং ব্যয়বহুল গহনা তৈরিতে প্লাটিনামের ব্যবহার হয়।
৯)কম্পিউটারের হার্ডডিস্ক তৈরির জন্য প্লাটিনামের ব্যবহার আছে।
১০) প্লাটিনাম নিষ্কাশনের সময় by product হিসাবে Ni, এবং তামা পাওয়া যায়।
১১) রাসায়নিক শিল্পে বিভিন্ন ধরনের কেমিক্যাল উৎপাদনের জন্য যেমন নাইট্রিকে এসিড,বেনজিন, সিলিকন উৎপাদনে অনুঘটক হিসেবে প্লাটিনাম ব্যবহার করা হয়।
১২) ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপি এর ওষুধ তৈরি করার জন্য প্লাটিনাম ব্যবহার করা হয়।
পৃথিবীর সবচেয়ে দামি পাথর হলো ডায়মন্ড বা হীরা । আর সেই ডায়মন্ড যদি হয় কাল তাহলে সেই ডায়মন্ডের দাম আরো বেড়ে যায়।
এমন কাউকে পাওয়া যাবে না যে জীবনে কয়লার ব্যবহার দেখে নাই বা কয়লার সাথে সম্পর্ক নাই । আমাদের প্রতিদিনের প্রয়োজন এই কয়লা ব্যবহার করছি।রান্নার সময়ে জ্বালানি হিসেবে কাঠ পোড়ালে যে ছাই হয় তাই কয়লা। কাঠ কয়লা আমরা কাঠ হতে পাই এবং খনিজ কয়লা খনিতে হতে পাওয়া যায়।
কয়লা কার্বনের একটি রূপ যা মূলত একটি দাহ্য পাললিক শিলা। কয়লা আপাতদৃষ্টিতে শক্তির সবচেয়ে সস্তা এবং সবচেয়ে প্রয়োজনীয় উৎস হিসেবে বিবেচিত হয়।এটি সাধারণত কালো বা বাদামী-কালো রঙের হয় এবং ভূগর্ভে তৈরি হতে লক্ষ লক্ষ বছর সময় লাগে। কয়লা মূলত ভূতাত্ত্বিক প্রক্রিয়া দ্বারা গঠিত এক ধরনের জীবাশ্ম জ্বালানি যা বহু বছর আগে মৃত উদ্ভিদের অবশিষ্টাংশ থেকে তৈরি হয়েছিল।//
কয়লা হীরার মতোই মূল্যবান।
কয়লাকে কালো হীরা বলার মূল কারণ হলো বিভিন্ন ক্ষেত্রে কয়লার বহুল ব্যবহার। কয়লা কখনোই অবহেলার বস্তু না,কয়লা থেকে আমরা যে ধরনের উপকার পাই এবং তা থেকে যত ধরনের প্রোডাক্ট তৈরি হয় তা জানলে আমরা বিস্মিত হব।এটি রান্নাঘরের জ্বালানী থেকে শুরু করে বড় বড় শিল্প কারখানায় কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। কয়লা, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মৌলিক কাঁচামাল। //
সিমেন্ট উৎপাদন, কার্বন ফাইবার, ফোম, ওষুধ, আলকাতরা,সার, সিন্থেটিক পেট্রোলিয়াম-ভিত্তিক জ্বালানি এবং গৃহস্থালির জ্বালানি সহ কয়লার অন্যান্য ব্যবহার রয়েছে।
১) কয়লা তাপবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়, গুঁড়ো কয়লাকে পুড়িয়ে পানিকে বাষ্পে পরিণত করা হয়। এই বাষ্প দিয়ে একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে উচ্চ গতিতে টারবাইন ঘুরানো হয় যার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়।
২) ইস্পাত তৈরিতে কয়লা ব্যবহার করা হয়। কয়লা থেকে কয়লার কোক তৈরি করে লোহার আকরিকের সাথে গলিয়ে ইস্পাত তৈরি করা হয় ।
৩) কয়লাকে গ্যাস এবং তরলে রূপান্তরিত করা যায় যা গাড়ি, মোটরসাইকেল এবং জাহাজের জ্বালানিতে ব্যবহার করা যায়।
৪) কয়লাকে ভেঙ্গে কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন গ্যাসে পরিণত করে, হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে
অ্যামোনিয়া সার তৈরি করে, হাইড্রোজেন গ্যাস থেকে ইউরিয়া, মিথানল পাওয়া যায় এবং প্রাপ্ত হাইড্রোজেন গ্যাস হতে আরও অনেক কিছুতে রূপান্তর করা যায়।
৫) কয়লা প্রক্রিয়াকরনের সময়ে byproduct বা উপজাত থেকে অনেক রাসায়নিক পণ্য পাওয়া যায় যেমন আলকাতরা , ন্যাপথলিন, ফেনল, বেনজিন ইত্যাদি। কয়লার উপজাত থেকে যে রাসায়নিক পদার্থ পাওয়া যায় তা থেকে অ্যাসপিরিন, দ্রাবক, সাবান, রং, প্লাস্টিক এবং বিভিন্ন রকম ফাইবার রয়েছে যা দিয়ে কৃত্রিম ভাবে নাইলন এবং রেয়ন তৈরি হয়।
৬) কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করে সিমেন্ট কারখানা চালু রাখা যায় । এবং কয়লা পোড়ানো থেকে উৎপন্ন উপজাতগুলিও সিমেন্ট উৎপাদনে ব্যবহৃত হয়।
৭) স্যাকারিন চিনির চেয়ে ৫০০ গুন বেশি মিষ্টি যা কয়লা থেকে তৈরিই।কিন্তু আজ অনেক দেশ স্যাকারিন এর ব্যবহার কে নিষিদ্ধ করেছে।
৮) কয়লা থেকে রাস্তা তৈরির বিটুমিন তৈরি হয়।
সরাসরি কয়লা থেকে এবং কয়লার উপজাত থেকে উৎপন্ন বিভিন্ন ধরনের প্রোডাক্ট এর কথা বলতে থাকলে এই ভিডিও শেষ করা যাবেনা। কয়লা এবং তার উপজাতের শত শত ব্যবহার মানুষ প্রতিদিন করছে তার প্রতিদিনের কাজে কর্মে।
আজ এই পর্যন্তই!
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এইরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।